আজাদী কা অমৃত মহোৎসব পালিত হলো চুচুঁড়ায়

নিজস্ব সংবাদদাতা: ভারত সরকারের তথ্য ও সম্প্রচার দপ্তরের কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর কর্মসূচী রূপায়ণে আজাদী কা অমৃত মহোৎসব পালন করা হলো চুচুঁড়ায়। দুদিনের এই অনুষ্ঠানকে সুচারুভাবে সম্পাদন করতে সহয়োগিতা করেছে কপিডাঙ্গা স্বরাজ সংঘ। অঙ্কন, সংগীত প্রতিযোগিতা এবং আলোচনাসভার মধ্য দিয়ে এই মহোৎসব পালন করা হয়।

সোমবার সেমিনার, পুরস্কার বিতরণ এবং সম্বর্ধনা প্রদানের  আয়োজন করা হয়। অতিথিদের মধ্যে কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর আধিকারিক সন্দীপন দাশগুপ্ত, দেবাশীষ মুখার্জী উপস্হিত হয়ে বক্তব্য রাখেন। একই সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস প্রাক্কালে পাহাড়ী কন্যা পিয়ালী বসাককে সম্বর্ধনা দেওয়া হয়। এ মহোৎসব  প্রসঙ্গে জানা যায় মিশন লাইফ পালনের অঙ্গ হিসাবে প্ল্যাস্টিক বর্জন, জলের অপচয় বন্ধ করা, শস্য চাষে বৈচিত্র্য আনা প্রভৃতি সচেতনতা বৃদ্ধির জন্য এই অনুষ্ঠান।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading