নিজস্ব সংবাদদাতা: কল্লোলিনী কলকাতা, তিলোত্তমা কলকাতা-কেউ বলে শ্লোগান নগরী, কেউ বলে মিছিল নগরী, কেউ বা আবার বলে আনন্দের শহর। কিন্তু আজ একে স্মৃতির শহর বললেও খুব ভুল হবে না। কতকিছু যে হারিয়ে গেছে কলকাতা থেকে, ইয়ত্তা নেই তার। যা একদিন মিশে ছিল রোজকার বেঁচে থাকায়। হারিয়ে গেছে ভোরের ট্রাম, দুপুরের নিঝুম গলিতে ফেরিওয়ালার ডাক, হারিয়ে গেছে রেকর্ডের গান আরো কত কী! কিন্তু যা হারাল তা কি একেবারেই হারাল? কোথাও কি কোনো চিহ্ন থাকল না তার? এবার তারই খোঁজে কলকাতার রাজপথ আর অলিগলিতে।জানতে হলে দেখুন আজ (রবিবার, ৫ মার্চ) রাত ১০ টায় বাংলা খবের চ্যানেল টিভি নাইন বাংলায়।

