প্রাথমিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কিশলয় মুখোপাধ্যায়, হুগলি: গত ১৪ জানুয়ারী, ২০২৩, শনিবার গুড়াপ গ্রাম পঞ্চায়েতের অধীনে গুড়াপ রমণীকান্ত বিদ্যায়তন সংলগ্ন মাঠে প্রাথমিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১২ টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসার ,প্রাক প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর  ছাত্র ছাত্রীরা ৭৫ মিটার, ১০০ মিটার, হাই জাম্প, লংজাম্প, ২০০ মিটার আলুদৌড়, জিমনাস্টিক, যোগাসন সহ আরো কয়েকটি ‘ইভেন্টে’ অংশগ্রহন করে। ছাত্র ছাত্রীরা মার্চপাস্ট করে এবং শপৎ বাক্য পাঠ করার পর  গুড়াপ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এই ক্রীড়া প্রতিযোগিতার সম্পাদক সঞ্জীব কুমার আষ  পতাকা উত্তলোন করে এই প্রতিযোগিতার সূচনা করেন।  পদাধিকারবলে সভাপতি ছিলেন গুড়াপ গ্রাম পঞ্চায়েত প্রধান নীলমণি কিষ্কু এবং প্রধান অতিথি রূপে ছিলেন গুড়াপ রমনীকান্ত ইনিস্টিউট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীতোষ চন্দ্র। ক্রীড়া পরিচালন কমিটির শিক্ষকদের মতে   গুড়াপ গ্রাম পঞ্চায়েত সর্বোতভাবে সাহায্য করেছে এই প্রতিযোগিতা  সুষ্ঠভাবেে সম্পন্ন করার জন্য। এক্ষেত্রে নেপথ্যে নেতৃত্ব দিয়েছেন গুড়াপ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ হানিব। প্রসঙ্গত উল্লেখযোগ্য এই প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারি চক্র বা সার্কেল স্তরের যোগ্যতা অর্জন করেছে। আগামী ২০ তাড়িখ খাজুড়দহ মেল্কি গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় গুড়াপ সার্কেল স্পোর্টস অনুষ্ঠিত হবে। নিয়মানুযায়ী চক্রস্তরের  প্রথম স্থানাধিকারী খেলবে মহকুমা স্তরে। তারপর পর্যায়ক্রমে জেলা ও রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat