গুড়াপে একদিনের ক্রিকেট প্রতিযোগিতায় একাধিক হ্যাটট্রিক

কিশলয় মুখোপাধ্যায়, হুগলি: পঞ্চম বল সুজনের। মনে আছে নতুন ব্যাটসম্যানকে বল ফেলতে হবে ব্যটের গোড়ায়। তাই  ফেলল সুজন। সোজা বল। ব্যাটসম্যান ব্যাট তুলতেই বলটা ব্যাটের তলা দিয়ে গলে গিয়ে ভেঙ্গে দিলো উইকেট। হ্যাটট্রিক, হ্যাটট্রিক, হ্যাটট্রিক ! প্রথম খেলাতেই হ্যাটট্রিক করেছে গ্রাম থেকে আসা নতুন ছেলে সুজন।’ বিখ্যাত ক্রীড়া সাংবাদিক শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের ‘নট আউট’ উপন্যাসের এক টুকরো দৃশ্য। আজ মকর সংক্রান্তির এই পূণ্য দিনে গুড়াপ গ্রামের স্কুল মাঠে অগনিত দর্শক একাধিক হ্যাটট্রিক দেখল। গুড়াপ পল্লি সমিতির শতবর্ষ উদযাপন উপলক্ষে ‘শঙ্কর হালদার ও প্রণব রঞ্জন ঘোষাল’ স্মৃতি’ একদিনের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছিল।

ফাইনালে পাণ্ডুয়া মর্ণিং স্টার ২৮ রানে আলিপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে এই ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়। প্রত্যেকটি ম্যাচ ৫ ওভার করে খেলা হয়। ৮টি দল অংশগ্রহন করে। কখনো দেখা গেছে পুল, হুক বা স্কোয়ার কাট, আবার দেখা গেছে আনতাবরি মার। ধোনির হেলিকপ্টার শট দেখা না গেলেও পূর্ব বর্ধমান জেলা থেকে এসেছিল এম এস ডি ধোনি ফ্যান ক্লাব। এছাড়া গুড়াপ একাদশ, চন্দনপুর ক্লাব, ভাস্তাড়া এন এক্স, রামেশ্বরপুর ক্লাব, ব্যান্ডেল রাইসিং ক্লাব অংশগ্রহন করেন।

 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading