নন্দন টু’এ মুক্তি পেল “আমি সৌমিত্র”

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ দুটো বছর, অবশেষে আজ ১৩ জানুয়ারী নন্দন টু প্রেক্ষাগৃহে সকলের জন্য মুক্তি পেল কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে তথ্যচিত্র “আমি সৌমিত্র”। আজ থেকে আগামী ১৯ জানুয়ারী অবধি নন্দন টু প্রেক্ষাগৃহে বেলা ১টা থেকে প্রদর্শিত হচ্ছে সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত অরিন্দম চ্যাটার্জী নিবেদিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের শেষ শুটিং করা তথ্যচিত্র “আমি সৌমিত্র”।

যদিও সদ্য সমাপ্ত কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল এর ডকুমেন্টারী বিভাগে ইতিমধ্যেই প্রদর্শিত হয়েছিল এই তথ্যচিত্রটি। তথ্যচিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় জীবন ছাড়াও সংস্কৃতির অঙ্গনে সকল ক্ষেত্রে ওনার সাবলীল পদচারনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে বলে জানালেন তথ্যচিত্রটির প্রযোজক সুদীপ চক্রবর্তী।

তথ্যচিত্রে সৌমিত্র বাবুর সঙ্গে দেখতে পাওয়া যাবে বাংলার অভিনয়, মঞ্চ ও শিল্প জগতের নানা দিকপাল ব্যক্তিত্বদের। উপরি পাওনা হিসেবে রয়েছে সৌমিত্র বাবুর দরাজ কন্ঠের আবৃত্তি।

ভিডিও ঋণ সিনে এক্স এন্টারটেনমেন্ট

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading