রিষড়া পার্ক সম্মিলনীর নব আনন্দে জাগো

নিজস্ব সংবাদদাতা: নব আনন্দে জাগো, নব রবিকিরণে–কবিগুরুর এই অমর বাণীকে নিজেদের বর্তমান বছরের জগদ্ধাত্রী আরাধনার মূলমন্ত্র নির্ধারন করে মাতৃ আরাধনা ব্রতী হয়েছেন হুগলি জেলার রিষড়া শহরের অন্যতম ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজো পার্ক সম্মিলনীর সকল সদস্য-সদস্যাবৃন্দ। এই পুজো নিজেদের ভাবনায় এবং উপস্থাপনায় ইতিমধ্যেই কয়েকবছর ধরেই নিজেদের জায়গা করে নিয়েছে রিষড়া শহরের জগদ্ধাত্রী পুজোর ইতিহাসে।

বর্তমান বছরে পার্ক সম্মিলনী জগদ্ধাত্রী পুজো কমিটি স্থানীয় এলাকার শিশু ও যুবকদের নিয়ে সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, পশ্চিমী নৃত্য এবং আবৃত্তির এক অসাধারণ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার বাছাই পর্বে গত ২৫ অক্টোবর মোট ৫০ জন প্রতিযোগীর মধ্যে মূল পর্বের ২৫ জনের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১ নভেম্বর সন্ধ্যায়। এদিন সন্ধ্যায় পার্ক সম্মিলনীর পুজো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বর্তমান বছরের পুজোর সূচনা করেন শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়। উপস্থিত ছিলেন স্থানীয় পৌর প্রতিনিধি শশী সিং।

এই পুজো কমিটির সকল সদস্য মনে করেন পুজো মনে শুধুমাত্র উত্‍সবের আনন্দে গা ভাসানো নয়, পুজোর মধ্য দিয়ে দেশের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তণ করাও সম্ভব হয় আমাদের এই পুজো উত্‍সবের মধ্য দিয়ে। বিগত বছরের মত বর্তমান বছরেও সংবাদ প্রতিখন এই পুজোর একমাত্র মিডিয়া সহযোগী।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading