শব্দব্রহ্মে মা’র নিরঞ্জন, প্রশাসন নীরব দর্শক

নিজস্ব সংবাদদাতা, হুগলি: মহাসমারোহে পালিত হল জগদ্ধাত্রী মায়ের নিরঞ্জন হুগলির চণ্ডীতলায়। আলোর রোশনাই, শব্দের সমারোহ, বাংলা ঢোল, দামামা, ব্যান্ড ইত্যাদি সহযোগে এই বছর হুগলির এই এলাকায় পালিত হল জগদ্ধাত্রী কার্নিভ্যাল। এককথায় বলা যায় রীতিমত চন্দননগরের সঙ্গে পাল্লা দিয়েই জগদ্ধাত্রী পুজোর বিজয়ার সন্ধ্যা জমজমাট হয়ে উঠেছিল চণ্ডীতলা। সর্বাঙ্গীণ সুন্দর এই জগদ্ধাত্রী কার্নিভ্যালে কিছুটা হলেও যেন তাল কাটলো শব্দ দানব ডিজে’র ব্যবহার। যখন প্রায় সর্বক্ষেত্রে এই অত্যধিক শব্দ যন্ত্র দানবের ব্যবহারের ওপর নানা ভাবে প্রশাসন আইনত ব্যবস্থা নিচ্ছেন, তখন কেন এবং কি কারণে হুগলি জেলার চণ্ডীতলার এই বছরের জগদ্ধাত্রী নিরঞ্জন শোভাযাত্রায় ডিজে নামক যন্ত্র দানবের দাপাদাপি রুখতে কিছুটা হলেও যেন নিষ্প্রভ ছিল প্রশাসন। যখন সারা রাজ্যে শব্দ বাজির ওপর রয়েছে নিষেদ্ধাজ্ঞা,ডিজে রুখতে নানা ব্যবস্থা নিচ্ছে প্রশাসন,এবং শব্দদূষণ আমাদের প্রত্যেক্যের জীবনে বয়ে নিয়ে আসছে এক ভয়ংকর আগামী, তখন কি কারণে ওইদিনের জগদ্ধাত্রী কার্নিভ্যালে ডিজে’র ব্যবহার চন্ডীতলায়? রাজ্যের ডিজে ও শব্দ বাজি বিরোধী মঞ্চের প্রতিনিধিরাও কি কারণে নীরব!

 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading