বেআইনি মাটি কাটার বিরুদ্ধে বিএলআরও অফিস ঘেরাও সিঙ্গুর ব্লকে

singurপ্রবীর বোস, হুগলি: বেআইনি ভাবে সিঙ্গুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের  প্রধান ও উপপ্রধান সহ বেশকিছু পঞ্চায়েতের কর্মীরা মাটি কারবারিদের সঙ্গে যুক্ত হয়ে বেআইনি ভাবে মাটি কেটে সিঙ্গুর ব্লক সহ জেলার বিভিন্ন জায়গায় ইটভাটায় মাটি কেটে বিক্রি করবার অভিযোগে আজ সিঙ্গুরের বি এল আর ও অফিসে বিক্ষোভ দেখান সিঙ্গুর ব্লক এলাকার বিভিন্ন গ্রামের কৃষকেরা। তাদের দাবি এই মাটি কাটার কারবারিরা এমন ভাবে মাটি কাটার কাজ করেছে তাতে আমাদের কৃষকদের কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে। আর এক শ্রেণীর ইটভাটার মালিকেরা তার মুনাফা অর্জন করছেন। তাদের আরো দাবি ঐ সব মাটি কাটা ব্যবসায়ীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading