আম্ফানের ত্রাণের নামের তালিকা তৈরী নিয়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, জখম চার

5b097775-60ae-45f8-9765-2caসৌমাভ মণ্ডল, বসিরহাট: বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের কামারগাতী গ্রামের ঘটনা। বৃহস্পতিবার রাতে আম্ফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলির জন‍্য ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরি করছিল স্থানীয় বিজেপির বুথ সভাপতি রাধেশ্যাম মন্ডল। অভিযোগ ওই গ্রামের তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার আতিয়ার মন্ডল তার দলবল নিয়ে চড়াও হয় বিজেপি নেতার বাড়িতে। তাকে মারধর করা হয়। তার মা মনিবালা মন্ডল প্রতিবাদ করলে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু পঞ্চায়েতের সদস্য আতিয়ার মন্ডল দাবি করেন এটা পুরোটাই চক্রান্ত। এটি কোন রাজনৈতিক ঘটনা নয়। দুটি পরিবারের মধ্যে একদিকে ত্রান অন্যদিকে ক্ষতিপূরণ নিয়ে গন্ডগোল হয়। বচসা মারধর বাড়ি ভাঙচুর হয়। সেটাকেই পরবর্তীকালে রাজনৈতিক রং লাগানো হচ্ছে।  অহেতুক জঘন্য রাজনীতি করছে বিজেপি। ঘটনায় ঐ বিজেপি কর্মীর প্রতিবেশী পরিবারের দুজন আক্রান্ত হয়েছে। বিজেপি নেতা সহ মোট চারজনকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার কুলটি বুথ সভাপতি রাধেশ্যাম মন্ডল বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। পাল্টা তৃণমূল নেতৃত্ব বিজেপি নেতা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পাল্টা অভিযোগে হাড়োয়ার কামারগাতী গ্রাম এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে রয়েছে। হাড়োয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এর পিছনে পুরনো শত্রুতার জের, জমি বিবাদ না রাজনৈতিক ঝামেলা সবটাই তদন্ত শুরু করেছে পুলিশ।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading