একইসঙ্গে চারজন করোনা আক্রান্ত পুরাতন মালদায়

d396076b-755d-4631-bce4-5eeরুহুল আলম, মালদা: একই দিনে আবারও চার জনের দেহে মিলল মারন ভাইরাস নোবেল করোনা। তারা সকলেই পুরাতন মালদা পৌরসভার বাসিন্দা। তারা পুরসভার ৭, ৯ এবং ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছে তিনজন পরিযায়ী শ্রমিক, এবং দিল্লী ফেরত একজন যুবতী। তাদের সকলকেই পুরাতন মালদার কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং শুক্রবার মালদা থানার তরফে সেই সমস্ত এলাকা কন্টেনমেন্ট জোন ঘোষণা করে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আশেপাশের দোকানপাট সহ মন্দির ১৪ দিন বন্ধের নির্দেশ দিয়েছে মালদা থানার পুলিশ। জানা গেছে পুরাতন মালদা পুরসভার তিনটি ওয়ার্ডের যে চারজনের দেহে  করোনা ভাইরাস মিলেছে তাদের দুইজনের বাড়ি ৭ নম্বর ওয়ার্ডের বাচামারি পালপাড়া এলাকায়। বাকিদের মধ্যে একজনের বাড়ি ৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায়, এবং একজনের বাড়ি ১৪ নম্বর ওয়ার্ডের ঘোষ পাড়া এলাকায়। তাদের মধ্যে তিনজন পরিযায়ী শ্রমিক এবং একজন দিল্লি ফেরত যুবতী।

তাদেরকে কোভিড হাসপাতালে পাঠানোর সাথে সাথে তাদের পরিবারের সকলকে কোয়ারেন্টাইন  সেন্টারে পাঠানো হয়েছে। এ বিষয়ে মালদা থানার আইসি শান্তি নাথ পাঁজা জানায়, পুরাতন মালদা পৌরসভা এলাকায় চার  জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। আমরা ওই এলাকাগুলি রেড‌জোন ঘোষণা করে বাঁশের ব্যারিকেড দিয়ে  ঘিরে দিয়েছি। আক্রান্তদের কোভিড হাসপাতলে, এবং তাদের পরিবারের সকলকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading