পুজার আনন্দে সমাজ সেবায় সেখ আক্তার আলি

‌‌অভিজিৎ হাজরা, হাওড়া: না তিনি কোনও সেলিব্রেটি নন, না কোনও পদস্থ আধিকারিক। চাকুরীজীবীও নন। দিন আনা দিন খাওয়া মানুষ। পেশায় একজন চা দোকানী। তবুও তিনি সেলিব্রেটি দুঃস্থ – অসহায় মানুষজনদের কাছে। তাঁকে সেলিব্রেটি করেছে তাঁর নিরন্তর সমাজসেবা।

বাগনান রেল স্টেশনের ৫ নং নতুন টিকিট কাউন্টারের পাশেই আক্তার আলির চা দোকান।চা দোকান চালানোর পাশাপাশি পুজার চার দিন বাগনানে দুর্গা প্রতিমা দর্শনের জন্য রেলে,বাসে করে আসা যাত্রীদের বিনামূল্যে জল,বাতাসা, বাচ্ছাদের জন্য গরম দুধ, বিস্কুট, লজেন্স এবং সবার জন্য প্রাথমিক চিকিৎসা সহ ঔষধ দিয়ে থাকেন নিজের অর্থেই।

পুজোর এই চার দিনের  পাশাপাশি সারা বৎসর ধরেই মানুষজন ও রেল যাত্রীদের রেল লাইন পারাপার এর সতর্কতা, ওভার ব্রিজ ব্যবহার করা, মহিলা কামরায় পুরুষরা যাতে না ওঠে, প্ল্যাটফর্মে কোনো জিনিষ পড়ে থাকলে তাতে হাত না দেওয়া, প্ল্যাটফর্মে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আইন নিজ হাতে না নিয়ে রেল আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার জন্য নিরন্তর মাইকে প্রচার করেন। তিনি এই কাজ করেই চলেছেন তাঁর চা দোকান চালিয়ে তা থেকে জমানো টাকায়। এই কাজের জন্য তিনি আজ পর্যন্ত কারো কাছে সাহায্যের জন্য হাত পাতে নি।

Leave a Reply

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat