গাজীপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপিত

অভিজিৎ হাজরা, হাওড়া: ৭৫ বছর অতিক্রম করে গৌরবের প্লাটিনাম বর্ষে পদার্পণ করল হাওড়ার আমতা ২ নং ব্লকের ঐতিহ্যবাহী ‘গাজীপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয়’। ১৯৫২ সালের ২২ সেপ্টেম্বর সরকারি স্বীকৃতি পাওয়া এই বিদ্যালয়টির সূচনা হয়েছিল চট্টোপাধ্যায় পরিবারের তেঁতুল তলার ঠাকুর দালানে।

এই ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে বিদ্যালয়ে বর্ষব্যাপী নানা অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, মঙ্গলাচরণ এবং এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদযাপনের সূচনা হয়। ব্যান্ড, রণপা এবং মহাপুরুষদের সাজে সজ্জিত ছাত্র-ছাত্রীদের এই পদযাত্রায় গ্রামবাসী পুষ্পবৃষ্টি ও শঙ্খধ্বনিতে স্বাগত জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা বিধানসভার বিধায়ক অমিত সামন্ত, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অরুণ কুমার পাত্র, প্রাক্তন প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়, উদযাপন কমিটির সভাপতি সমীর কুমার মান্না এবং সম্পাদক তথা প্রধান শিক্ষক সায়ন দে। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও যোগাসন প্রদর্শিত হয়।

শিক্ষার প্রসারে প্রত্যন্ত গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের এই দীর্ঘ যাত্রা ও মহাসমারোহে প্লাটিনাম জয়ন্তী পালন সমগ্র হাওড়া জেলায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

Leave a Reply

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat