মননশীল সাংস্কৃতিক মেলবন্ধনে নজরুল স্মরণ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান:  বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১৩১তম জন্মজয়ন্তী উপলক্ষে দুর্গাপুরের ‘আপনজন’ সভাগৃহে আয়োজিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘আন্তরিক সাহিত্য পত্রিকা’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পাঞ্চলের প্রায় ৩০ জন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও শিল্পী উপস্থিত থেকে কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানের মূল আহ্বায়ক রবীন গড়াগড়ীর আন্তরিক প্রয়াস এবং ‘আন্তরিক সাহিত্য পত্রিকা’র সম্পাদিকা অন্তরা সিংহরায়ের সার্বিক পরিকল্পনা ও সুচারু পরিচালনায় সমগ্র অনুষ্ঠানটি এক অনন্য মাত্রায় পৌঁছায়।

এদিনের অনুষ্ঠানের মূল উপজীব্য ছিল নজরুলের বিদ্রোহী চেতনা, মানবতাবাদ এবং সাম্যবাদী আদর্শ। আমন্ত্রিত কবি ও সাহিত্যিকরা তাঁদের বক্তব্যে নজরুলের সাহিত্য ও সংগীতের চিরন্তন প্রাসঙ্গিকতা তুলে ধরেন। নতুন প্রজন্মের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।

আলোচনার পাশাপাশি অনুষ্ঠানটিকে জীবন্ত করে তোলেন স্থানীয় শিল্পীরা। কবিতা পাঠ, আবৃত্তি, নজরুলের গান ও নৃত্যের এক অপূর্ব কোলাজে ‘আপনজন’ সভাগৃহ এক মুগ্ধকর সাংস্কৃতিক আসরে পরিণত হয়। উপস্থিত সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী দর্শকদের করতালি ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

নজরুলের আদর্শকে বুকে নিয়ে আগামী দিনে চলার শপথ এবং উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়েই এই মনোজ্ঞ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading