বৈদ্যবাটি পৌর প্রাথমিক বিদ্যালয়গুলির বাত্‍সরিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, হুগলি: বৈদ্যবাটি পৌরসভার পরিচালনায় বৈদ্যবাটি পৌর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল  বাত্‍সরিক ক্রীড়া প্রতিযোগিতা। গত ১২ই জানুয়ারী  স্বামী বিবেকানন্দর জন্ম দিবসকে স্মরণ করে প্রত্যেক বছর বৈদ্যবাটি পৌর প্রাথমিক বিদ্যালয়গুলির বাত্‍সরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে বৈদ্যবাটি পৌরসভা। এই বছরও তার ব্যতিক্রম ছিল না। স্থানীয়  বি এস পার্ক ময়দানে বসেছিল এই প্রতিযোগিতার আসর।

জাতীয় পতাকা উত্তোলন ও স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে প্রতিযোগিতার শুভ সূচনা করেন বৈদ্যবাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা চাঁপদানী বিধানসভার বিধায়ক অরিন্দম গুঁইন মহাশয়। বর্তমান পৌরপ্রধান পিন্টু মাহাতো মহাশয় তাঁর মূল্যবান সময়ের অনেকটাই ব্যয় করে মাঠে উপস্থিত ছিলেন এবং ছাত্রছাত্রীদের উৎসাহ দান করেন। এছাড়া পৌরসভার সকল পৌরসদস্য সদস্যাগণ বিভিন্ন সময়ে মাঠে উপস্থিত ছিলেন।

পৌরপ্রধান ও তাঁর বোর্ডকে কৃতজ্ঞতা জানান সকল পৌর শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের  অভিভাবক, অভিভাবিকাগন।বিশেষ করে পৌরপ্রধান নিজস্ব তদারকিতে ছাত্রছাত্রীদের উন্নতমানের পুরস্কার এবং টিফিন ও লাঞ্চ প্রদানের ব্যবস্থাকে ছাত্রছাত্রীদের অভিভাবকরা খুশি হন। সবাই চান পৌরসভার সহায়তায় প্রতিবছর পৌর প্রাথমিক বিদ্যালয়গুলির বাত্‍সরিক ক্রীড়া প্রতিযোগিতা সফল হোক।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading