
নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলির রিষড়ার বুকে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তম বার্ষিক শিল্প প্রদর্শনী, প্রদর্শনীর উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী। উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র, কবি অশোক মুখোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা। রিষড়ার অন্যষ্টম অঙ্কণ শিক্ষা কেন্দ্র হিসেবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করা মডার্ন ড্রয়িং স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের তিন শতাধিক ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। পেই বছরের তাঁদের প্রদর্শনীর অন্যতম বিশেষ আকর্ষণ ফেলে দেওয়া জিনিস বিশেষ করে খবরের কাগজ দিয়ে নানা মডেল তৈরি। এর সঙ্গে সঙ্গে সপ্তম বর্ষের বার্ষিক প্রদর্শনীকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল টি-শার্ট পেন্টিং, কুলো পেন্টিং, টাই ও ডাইএর কর্মশালা, থাম্ব পেন্টিং কর্মশালা এবং ছিল অঙ্কণ প্রতিযোগিতা।

এই সকল কর্মশালা ও চিত্র প্রদর্শনী বিষয়ে মডার্ন ড্রয়িং স্কুলের প্রধান দেবব্রত চক্রবর্তী বলেন তাঁদের সকল ছাত্র-ছাত্রীদের তাঁরা ব্যবহারিক ভাবে শিক্ষিত করে তুলতে চান এবং এটাই তাঁদের মূল লক্ষ্য। প্রদর্শনীর দ্বিতীয় দিনের সন্ধ্যায় মডার্ন ড্রয়িংস্কুলের এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সংবাদ প্রতিখনের প্রধান সম্পাদক স্বরূপম চক্রবর্তী। তিন দিনের এই প্রদর্শনীর প্রতিদিনের সন্ধ্যা সাজানো হয়েছিল পুরস্কার বিতরণ ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে।

