
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: সারা বছর তারা নিরলস ভাবে মানুষকে পরিষেবা দিয়ে যান। সব সময়ই ব্যস্ত থাকেন সরকারি পরিষেবাকে সচল রাখতে। বছর ভর একাধিক অনুষ্ঠান ও উৎসব সঠিকভাবে পালন করার অবকাশ হয় না তাদের। সরকারি চাকরিজীবীদের সেই আক্ষেপ মেটাতে অভিনব উদ্যোগ বসিরহাটের ঐক্যতান সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের সরকারি কর্মচারী ও তাদের পরিবারের উদ্যোগে প্রথম বর্ষের পথ চলা শুরু করলো ঐক্যতান সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের দুর্গোৎসব।

মূলতঃ মহিলা পরিচালিত এই দুর্গোৎসব আয়োজিত হচ্ছে বসিরহাট বোটঘাট সংলগ্ন এলাকায়। মহিলা উদ্যোক্তারা বলেন, “সারা বছর ধরে আমরা বাড়ির কাজ সামলাই। তার পাশাপাশি নিজেদের জমানো অর্থে পুজো চালু করলাম। যা করতে পেরে আমরা খুবই আনন্দিত। বসিরহাটের মানুষ এই পূজার মধ্য দিয়ে শান্তির বার্তা পাবেন। মন্ডপে ঢুকলে দেখা মিলবে সাবেকি প্রতিমার সঙ্গে অনিন্দ্য সুন্দর মন্ডপ।

