অনাথ শিশুদের নিয়ে বসিরহাটের একদল ছাত্র-ছাত্রীর অনন্য প্রয়াস

নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: তাদের হাত ধরে ঠাকুর দেখানোর কেউ নেই। কোনো এক অজ্ঞাত কারণে তারা দূর হয়েছিল নিজের বাবা-মায়ের থেকে। তাই তারা অনাথ। তাদের নেই বাবা-মা, নেই কোনো পরিজন। তাই মন্ডপে মন্ডপে গিয়ে ঠাকুর দেখানোর লোক তাদের কেউ নেই। তাদের সেই আক্ষেপ মেটাতে উদ্যোগী হলো তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা।

শহর বসিরহাটের দুটি অনাথ আশ্রমের প্রায় ৫০ জন কচিকাঁচাদের সঙ্গে নিয়ে তাদের হাত ধরে বসিরহাটের বড় বড় পুজো প্রদক্ষিণ করালো ওই ছাত্র-ছাত্রীরা। রীতিমতো দুটি বাস ভাড়া করে বসিরহাটের বিভিন্ন প্যান্ডেলে ঘোরানো হলো। সঙ্গে ছিল ফ্রাইড রাইস ও চিলি চিকেন দিয়ে দেদার খাওয়া দাওয়া।

উদ্দেশ্য অনাথ ওই কচিকাচাদের মুখে হাসি ফোটানো। ঠাকুর দেখতে বেরোনো এক শিশুর কথায়, “আমাদের বাবা-মা বা পরিজন তো কেউ নেই। তাই এই দাদা দিদিরা প্রতিবছরই আমাদেরকে নিয়ে ঠাকুর দেখতে নিয়ে যায় এবং রকমারি খাবার খাওয়ায়। আমরা যা পেয়ে খুবই উচ্ছসিত।”

এই কর্মকান্ডের মূল উদ‍্যোক্তা তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার রিকি বলেন, “আমাদের মূল লক্ষ্য এই বাচ্চাদের মুখে হাসি ফোটানো। প্রতি বছরই আমরা এই শিশুদের নিয়ে ঠাকুর দেখতে বের হই। সারা বছর ধরে আমরা ছাত্র-ছাত্রীরা নিজেদের পয়সা জমিয়ে তাদের আনন্দের ব্যবস্থা করি।”

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading