সুন্দরবনের অপরাধ দমনে চালু হলো ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম বসিরহাটে


নিজস্ব সংবাদদাতা
, বসিরহাট: সীমান্ত থেকে সুন্দরবনের নিরাপত্তায় আরো জোর দিতে ও সামাজিক সুরক্ষা বাড়াতে উদ্যোগী বসিরহাট পুলিশ জেলা। বসিরহাটের সীমান্তবর্তী স্বরূপনগর, বাদুড়িয়া, বসিরহাট ও হাসনাবাদ সহ সন্দেশখালি, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জের মত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার থানার গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি বসানো হয়েছে। সেগুলিকে কন্ট্রোল করার জন্য বসিরহাট থানার সংলগ্ন এলাকায় উদ্বোধন হলো ইন্টিগ্রেটেড ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের।

সেখানে বড় বড় স্ক্রিনের মাধ্যমে প্রত্যেকটি থানার গুরুত্বপূর্ণ বাজার, মোড় বা রাস্তা গুলিকে সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা যাবে। অন্যদিকে সেই এলাকার সমস্ত লাইভ ফিড মিলবে এই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমে। এদিন এই কন্ট্রোল রুমের উদ্বোধন করেন বারাসাত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়। সঙ্গে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডাঃ হোসেন মেহেদী রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ ও অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) দুর্বার বন্দ‍্যোপাধ্যায় সহ একাধিক এসডিপিও ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা।

বিষয়টি নিয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডাঃ হোসেন মেহেদী রহমান বলেন, “বসিরহাট পুলিশ জেলার এগারোটি থানা এলাকায় মোট ৫৫০টি সিসিটিভি বসানো হয়েছে এবং মনিটরিং এর জন‍্য একটি ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেখান থেকে আমরা লাইভ ফিড পাবো। এর ফলে যে কোনো ধরনের ক্রাইমকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো।”

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading