২০০ পর্ব উদযাপনে রেডিও অরা


নিজস্ব সংবাদদাতা
, হুগলি: হুগলি জেলায় সংস্কৃতির অন্যতম পীঠস্থান ও সুপ্রাচীন শহর বৈদ্যবাটির বুকে আজ থেকে চার বছর আগে পথ চলতে শুরু করা রেডিও অরা গতকাল মহালয়ার সন্ধ্যায় হুগলির বৈদ্যবাটি শহরের রাজারবাগান হাইস্কুলে তাঁদের ২০০ পর্ব উদযাপন উপলক্ষে আয়োজন করেছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। যৌথ কন্ঠের আবৃত্তিতে শুভ সূচনা হয় এদিনের অনুষ্ঠানের।

সমবেত সঙ্গীত, থার্ড থিয়েটারের জনক বাদল সরকারের স্মরণে মঞ্চ নাটক, শ্রুতি নাটক, কবিতা আলেখ্য, কিছু ভাবনা-কিছু কথার মালায় সাজিয়ে তোলা হয়েছিল এদিনের সান্ধ্য অনুষ্ঠান। অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গীতিকার সমাজ বসু, বিশিষ্ট ব্যক্তিত্ব বিকাশ বর ও সংবাদ প্রতিখনের প্রধান সম্পাদক স্বরূপম চক্রবর্তী।

উপস্থিত ছিলেন স্থানীয় বৈদ্যবাটি পৌরসভার উপ পৌরপ্রধান শান্তনু দত্ত, পৌর প্রতিনিধি শম্পা সরকার, পৌর প্রতিনিধি দেবরাজ দত্ত, পৌর প্রতিনিধি ও ২০০ পর্ব উদযাপন কমিটির সভানেত্রী রাখী সাধুখাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার বিজয়ী চিত্র পরিচালক অভিজিত্‍ ব্যানার্জী সহ বিশিষ্ট গীতিকার ও সুরকার জয়ন্ত পাঠক।

এদিনের অনুষ্ঠানে এই বাংলার বিরল নাট্য ব্যক্তিত্ব  থার্ড ফর্মের জনক বাদল সরকারকে শ্রদ্ধা জানিয়ে সুধাংশু ঘোষের পরিচালনায় ছোট্ট অথচ মন ছুঁয়ে যাওয়া মঞ্চ নাটক অল ইস ওয়েল সকলের প্রশংসার দাবি রাখে।

এদিনের এই অনুষ্ঠানে কবিতা ও আবহ সংগীতের যুগলবন্দিতে পরিবেশিত হয় কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য্য’র ওপর এক অনন্য সাধারণ অনুষ্ঠান। রেডিও অরা আয়োজিত এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী পার্থপ্রতিম মজুমদার।

সমগ্র অনুষ্ঠানের ডিজিট্যাল মিডিয়া সহযোগী ছিল সংবাদ প্রতিখন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading