প্রান্তিক মানুষদের জন্য মা এর স্বপ্নের বিনামূল্যে স্বাস্থ্য শিবির

নিজস্ব সংবাদদাতা, হুগলি: এই মূহুর্তে আমাদের সকলেরই একটাই সমস্যা শরীরকে ভাল রাখা। আর এই ভাল রাখতে আমাদের যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হয় তার সুবিধা হয়তো আমার পেয়ে যাই বা পেতে পারি। কিন্তু আমাদের সমাজের প্রান্তিক মানুষজন এখনও জানেন না কোথায় কিভাবে পরীক্ষা করবেন তাঁর প্রেসার, সুগার  বা সারা শরীরে তার কী কী সমস্যা আছে।

আর এই কারণেই হুগলী জেলার শেওড়াফুলি শহরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা এর স্বপ্ন’ আজ শেওড়াফুলির সরকার পাড়ার গণপতি ভবনে আয়োজন করেছিল সম্পূর্ণ বিনামূল্যে সুগার, প্রেসার ও বিএমআই পরীক্ষা শিবিরের। শিবিরে প্রায় শতাধিক মানুষ তাঁদের স্বাস্থ্য পরীক্ষার সুবিধা গ্রহন করেন।

মা এর স্বপ্ন’র মূল কারিগর দীপঙ্কর মুখোপাধ্যায় তাঁদের এই শিবির ও তাঁদের সংঘটনের কাজ সম্পর্কে বলেন, তাঁরা মূলত প্রান্তিক মানুষদের বিশেষ করে আর্থিকভাবে দুর্বল মানুষদের পাশে থাকতে তাঁরা অতি সম্প্রতি প্রত্যন্ত গ্রামের দরিদ্র মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন। এর সঙ্গে সঙ্গে তিনি তাঁদের আজকের শিবির সম্পর্কে বলেন, তাঁরা আর্থিক ক্ষেত্রে দুর্বল মানুষদের জন্যই সম্পূর্ণ বিনামূল্যে এই শিবিরের আয়োজন করেছেন। শিবিরে উপস্থিত থেকে স্থানীয় বৈদ্যবাটি পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলার মহুয়া ভট্টাচার্য্য মা এর স্বপ্ন’র সকল সদস্যদের অভিবাদন জানান এমন একটা উদ্যোগ  গ্রহণ করার জন্য।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading