যখন তখন লোডশেডিং এ নাকাল রিষড়ার পশ্চিমপাড়ের বাসিন্দারা


নিজস্ব সংবাদদাতা
, হুগলি: হুগলি জেলার অন্যতম ঘনবসতি পূর্ণ শহর মিনি ভারত হিসেবে খ্যাত রিষড়া। পূর্ব রেলের হাওড়া শাখার রেলপথের কারণে এই শহর পূর্ব ও পশ্চিম এই দুই পাড়ে বিভক্ত। এই মূহুর্তে এই শহরের পশ্চিম পাড়ের বিস্তীর্ণ এলাকার মানুষজন এক অন্যরকম সমস্যার সম্মুক্ষীণ হচ্ছেন। মূল বিষয়টি হলো এই পশ্চিম পাড়ে বিদ্যুত্‍ সরবরাহের দায়িত্ব সম্পুর্ন ভাবে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুত্‍ দপ্তরের অধীন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিক্যাল ডিসট্রিবিউশন কোম্পানী লিমিটেডের। বেশ কয়েকমাস রিষড়ার পশ্চিমপাড়ে যখন-তখন কারণে অকারণে বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুত্‍ পরিষেবা। যদিও অল্প কিচ্ছুক্ষণ পর আবার চালু হয়ে যাচ্ছে এই পরিষেবা। এই বিষয়টি নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। আর তাঁদের এই ক্ষোভের প্রতিফলন দেখা গেল সামাজিক মাধ্যমেও, যেখানে নাগরিকগণ রীতিমত তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিক্যাল ডিসট্রিবিউশন কোম্পানী লিমিটেডের রিষড়া শাখার স্টেশন ম্যানেজার এর বিরুদ্ধে । অনেক নেট নাগরিক জানিয়েছেন এই স্টেশন ম্যানেজার ইচ্ছা করেই গ্রাহকদের বিদ্যুতের বিল বাড়ানোর জন্য ও রাজ্যের বর্তমান সরকারকে কালিমালিপ্ত করতেই অন্য রাজনৈতিক দলের সুবিধা করে দিতে এই খেলায় মেতেছেন।

ক্রমাগত এই হারে বিদ্যুত্‍ বিপর্যয়ের ঘটনার আশু সমাধানে রিষড়ার পশ্চিমপাড়ের রিষড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলার ঝুম্পা সরকার ও ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার শুভজিত্‍ সরকার আজ রিষড়ার পশ্চিমপাড়ের কেভেন্টার সাব স্টেশনে ধর্ণায় বসেন। তাঁদের দাবী অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিক্যাল ডিসট্রিবিউশন কোম্পানী লিমিটেডকে রিষড়ার পশ্চিমপাড়ের বিদ্যুত্‍ এর সঠিক পরিষেবা প্রদান এবং ঘন ঘন এইভাবে লোডশেডিং থেকে রিষড়ার পশ্চিমপাড়ের জনগণকে মুক্তি দিতে হবে। ডিভিশনাল ম্যানেজারের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর তাঁর এই ধর্ণা তুলে নেন।

আমাদের সঙ্গে একান্ত সাক্ষাত্‍করে তিনি বলেন, এই ভাবে যখন খুশি বিদ্যুত্‍ পরিষেবা বন্ধ করার ফলে সাধারণ মানুষের বহু অসুবিধা হচ্ছে। এর সঙ্গে সঙ্গে তিনি বলেন গতকাল সরদিনে প্রায় ১৬ বার বিদ্যুত্‍ বিপর্যয়ের ঘটনায় তাঁর এলাকায় পৌরসভার একটি পাম্প খারাপ হয়ে গিয়ে এলাকায় জলকষ্ট দেখা দেয়। তিনি আরও বলেন রিষড়ার পশ্চিমপাড় জুড়ে সমগ্র এলাকায় বিদ্যুত্‍ পরিষেবা না থাকলেও রিষড়ার পশ্চিমপাড়ের বহুতল আবাসন কেভেন্টারে কোনও লোডশেডিং হয় না। এই ভাবে যখন তখন বিদ্যুত্‍ পরিষেবা বন্ধ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিক্যাল ডিসট্রিবিউশন কোম্পানী লিমিটেডের রিষড়া শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাজ্য সরকারের বদনাম করতে চাইছেন বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading