বালি পৌরসভার প্রশাসক পদে ডাঃ রাণা চ্যাটার্জী

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: অবশেষে হাওড়া জেলার বালি পৌরসভা পেল সরকার অনুমোদিত প্রশাসক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে ও রাজ্যপালের নির্দেশে বালি পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিযুক্ত করা হলো বালির বিধায়ক ডাঃ রাণা চ্যাটার্জীকে।

আজ ডাঃ রাণা চ্যাটার্জী আনুষ্ঠানিকভাবে বালি পুরসভার প্রশাসক পদের দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পর তিনি জানান, বালি পুরসভার সামগ্রিক উন্নয়ন, মানুষের মৌলিক পরিষেবা প্রদান এবং এলাকার পরিকাঠামো আরও মজবুত করার জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখে পুরসভার কাজ এগিয়ে নিয়ে যাওয়া তাঁর প্রধান লক্ষ্য হবে বলেও তিনি উল্লেখ করেন।

ডাঃ চ্যাটার্জীর এই দায়িত্ব গ্রহণে বালি বিধানসভা কেন্দ্রের মানুষদের বিশ্বাস, তাঁর অভিজ্ঞতা ও জনমুখী নেতৃত্বে বালি পুরসভা উন্নয়নের নতুন দিশা পাবে।

 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading