অভিজিৎ হাজরা, হাওড়া: হাওড়া জেলার উদয়নারায়নপুরের স্বেচ্ছাসেবী সংস্থা তরুণোদয় ফাউন্ডেশন গত ২০ দিনে ১২ টির ও বেশি কাছিম উদ্ধার করে রায় বাঘিনী রাণী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্রে অবস্থিত গড় ভবানীপুর মণিনাথ বাবার মন্দিরের পুকুরে তাদের নিরাপদ আশ্রয় করে দেয়। তাঁদের এই কাজে তাঁদের আন্তরিক সহায়তা করেন স্থানীয বিধায়ক সমীর কুমার পাঁজা।
