প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্মদিন পালন‌

অভিজিৎ হাজরা ,হাওড়া:  কেক কেটে এবং দুপুরের খাবার খাইয়ে উলুবেড়িয়া ১ নং  ব্লকের উলুবেড়িয়া উত্তর চক্রের রামপুর জযরামপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো জন্মমাস শিশু উৎসব।অনেকদিন ধরেই এই বিদ্যালয়ে প্রতিমাসে যতজন ছাত্র-ছাত্রীর জন্মদিন থাকে তাদের সকলের জন্মদিন পালন করা হয় ওই মাসের শেষের একটি দিনে। মে মাসে গরমের ছুটির জন্য বিদ্যালয় বন্ধ থাকার কারণে মে জুন মাসে যত শিশুর জন্ম দিন ছিল, তাদের সকলের জন্মদিন একসঙ্গে পালন করা হল সম্প্রতি। উল্লেখ করা যায় ছাত্র-ছাত্রীদের জন্মদিন পালনের খরচর অধিকাংশটাই বহন করেন অভিভাবকরাই।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading