
অভিজিৎ হাজরা, হুগলী: হুগলী জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রহিমপুর নবারুণ সংঘ রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজন করেছিল এক ব্যতিক্রমী রথের প্রতিযোগিতা। রথের এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক, কবি, সাংবাদিক ও কারুশিল্পি সত্যব্রত মন্ডল, শিক্ষিকা সাবিনা খাতুন, গায়ক সোমনাথ চক্রবর্তী সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশিত হয়। প্রতিযোগিতায় অংশ গ্ৰহণকারী প্রত্যেক প্রতিযোগীদের হাতে স্মারক তুলে দিয়ে উৎসাহিত করা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদল গুলির সদস্য-সদস্যাদের হাতে যথাক্রমে সুদৃশ্য ট্রফি,২০০০, ১৫০০, ১০০০ টাকা নগদ দেওয়া হয়। চতুর্থ ও পঞ্চম স্থানাধিকারী দলের সদস্য -সদস্যাদের হাতেও সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়।

