জীবন মিশনের অধীনে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন

অভিজিৎ হাজরা, হাওড়া : হাওড়া জেলার উলুবেড়িয়া ১ ব্লকের কালিনগর গ্রাম পঞ্চায়েতের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যাণ্ট এবং হিরাপুর গ্রামপঞ্চায়েতের কাঁজিয়াখালীতে ইনটেক পয়েন্ট পরিদর্শন করলেন নোডাল অফিসার প্রণব তায়াল এবং টেকনিক্যাল অফিসার সমীর পান্ডা। জল সরবরাহ ব্যবস্থার অগ্রগতি,  গুণগত মান এবং অবকাঠামোগত উন্নয়নের বিষয়েই এই পরিদর্শন বলে সংবাদে প্রকাশ। জল সরবরাহ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ,  গুণগত মান নিশ্চিতকরণ এবং সকল সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের উপর জোর দেওয়া হয় এই পরিদর্শনের সময়।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading