
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: চলছে অন্তর্জাল মাধ্যমে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ভারতের অন্যতম অন্তর্জাল বিপণন সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ব্যবস্থাপনায়। এই বছর এই সংস্থা তাঁদের অভীষ্ট লক্ষ্যের ২০ শতাংশ ছুঁতে সক্ষম হয়েছে বলে আজ কলকাতার এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই সংস্থার হোম, রান্নাঘর এবং আউটডোর বিভাগের ডিরেক্টর কে এন শ্রীকান্ত জানান। তিনি আরও জানান এই উত্সবের মরশুমে তাঁদের সংস্থার বিক্রি এই রাজ্যের কলকাতা ও অন্যান্য জেলাগুলির গ্রাহকরা ৩০ শতাংশ বৃদ্ধি করেছেন। এর মধ্যে প্রধানত রয়েছে আসবাবপত্র, যেমন স্টোরেজ বেড, ওয়ারড্রোব, সোফা ইত্যাদি। এর সঙ্গে সঙ্গে কে এন শ্রীকান্ত আরও জানান, কলকাতা তথা পশ্চিমবঙ্গে তাঁদের ক্রেতাদের একটা বড় অংশ বাগান এর প্রয়োজনীয় দ্রব্য ও সতেজ গাছ সংগ্রহে রেকর্ড পরিমাণ প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি করেছে।

অ্যামাজন ইন্ডিয়ার হোম, কিচেন ও আউটডোরসের ডিরেক্টর কে এন শ্রীকান্ত এর সঙ্গে আরও জানিয়েছেন, উত্সবের এই মরশুমে তাঁদের সংস্থা তাঁদের গ্রাহকদের এক অনন্য কেনাকাটার অভিজ্ঞতা দান করতে বদ্ধ পরিকর। কারণ তাঁরা বিশ্বাস করেন কলকাতা তাঁদের কাছে একটি মূল বাজার হিসেবে পরিগণিত। এর সঙ্গে সঙ্গে তাঁরা তাঁদের বিক্রেতাদের ও ব্র্যান্ড অংশীদারদের সঙ্গে একত্রিত হয়ে গ্রাহকদের কাছে তাঁদের প্রয়োজনীয় দ্রব্য তুলে দিতে চান।

আসন্ন দীপাবলী উত্সবকে মাথায় রেখে অ্যামাজন ইন্ডিয়া তাঁদের ক্রেতাদের জন্য নিয়ে আসছে একগুচ্ছ দ্রব্যের ওপর এক বিশেষ অফার। এর মধ্যে যেমন থাকছে বালিশের কভার, রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনার এবং ওয়াল পেইন্ট দিয়ে তাদের ঘর সাজানো হোক বা ল্যাম্প, ডিআইওয়াই টুলস এবং সোফা। যা তাঁরা সরাসরি ক্রেতাদের দরজায় পৌঁছে দেবেন।

কে এন শ্রীকান্ত জানান তাঁদের অন্তর্জাল বিয়ক্রয় মাধ্যমে তাঁরা এই বছর উল্লেখযোগ্য ভাবে দু চাকার ইলেকট্রিক গাড়ি বিক্রয় বৃদ্ধি করতে পেরেছেন প্রায় ১০ শতাংশ। এর সঙ্গে সঙ্গে দু চাকার পেট্রোল এর গাড়ি বিক্রিতেও ৮ শতাংশ বৃদ্ধি হয়েছে।

