‘পুজোর সাজে পুজোর গানে’ উত্‍সবের মিউজিক ভিডিওর উদ্বোধনে অভিনেতা দম্পতি

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের অশান্ত পরিবেশে মানুষকে পুজোর বাজার করার আহ্বান জানিয়ে সিটি বাজার মেট্রো পুজোর প্রচার থিম সং ভিডিও’র উদ্বোধন হলো গতকাল সিটি বাজার মেট্রোর হাওড়া ময়দান  স্টোরে।

এই বিষয়ে সংস্থার পক্ষে ঋষভ জৈন জানালেন, ২০০৬ থেকে পথ চলা শুরু করে আজ তাঁদের সাক্ষা এই রাজ্যের নানা প্রান্তের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এর সঙ্গে সঙ্গে তিনি আরও জানান, তাঁরা প্রতি বছরই পুজোর আগে পুজোর থিম প্রচার করে থাকেন, এই বছরেও তার ব্যতিক্রম নয়। এর  সঙ্গে তিনি আরও জানান, তাঁদের স্টোর থেকে কেনাকাটার ওপর থাকছে বিশেষ আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা।

এই প্রচার ভিডিওটি যাঁর তত্তাবধানে তৈরি হয়েছে সেই মানুষটি অর্থাত্‍ পরিচালক সমর্পণ সেনগুপ্ত বলেন, বর্তমান সময়ে যে জাস্টিস চাওয়া হচ্ছে অর্থ হচ্ছে একটা নতুন সূর্যকে তাঁরা দেখতে চাইছেন। এর সঙ্গে তাঁদের এই কাজ প্রসঙ্গে তিনি বলেন, সকলে মিলে নতুন করে বাঁচার তাগিদে ওনাদের পক্ষ থেকে এক মুঠো ভালোবাসার হাওয়া সকলকে ভাল রাখার জন্য।

এদিনের এই ভিডিও প্রচারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই প্রচার ভিডিওটির অন্যতম প্রধান দুই শিল্পী যুগল অভিনেতা সৌরভ দাস ও দর্শনা বণিক।

অভিনেত্রী দর্শনা বণিক জানান, সবসময়ই পুজোর কাজের একটা আলাদা মাত্রা থাকে। আর তাই পুজোর কাজ সবসময়ই অন্য কাজের থেকে একটু হলেও আলাদা।

অভিনেতা সৌরভ দাস বলেন, আমরা এই মূহুর্তে পুজোর দোরগোড়ায় এসে উপস্থিত। আর এই সময়ে প্রথম সিটি বাজার মেট্রোর সঙ্গে কোলাবরেটে ‘পুজোর সাজে পুজোর গানে’ শীর্ষক সুন্দর একটি ভিডিওতে আমরা দুজন সঙ্গে অন্যান্য সহ অভিনেতা-অভিনেত্রীর অংশ নিয়ে ভালো লাগছে।

উল্লেখ করা যায় এই প্রচার ভিডিওটিতে গান গেয়েছেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী।

ছবি : দীপান্বিতা দাস 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat