
নিজস্ব সংবাদ: আগামী ১৫ আগস্ট দেশের ৭৮ তম স্বাধীনতা দিবসে দেশজুড়ে ১৫ লক্ষ বৃক্ষ চারা রোপণ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। ‘মায়ের নামে একটি করে বৃক্ষ’ শীর্ষক এই অভিযানের মধ্যে দিয়ে সারা দেশের দেশবাসীদের কাছে আবেদন করা হচ্ছে মায়ের প্রতি সম্মান প্রদর্শনের নিদর্শনস্বরূপ একটি করে বৃক্ষচারা রোপণের।
সংবাদ সুত্রে প্রকাশ ডিআরডিও, প্রতিরক্ষা মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন সংস্থা, সিজিডিএ, এনসিসি, সৈনিক স্কুল, অর্ডন্যান্স ফ্যাক্টরি সহ বিভিন্ন সংস্থা ও সংগঠনকে নিয়ে এই অভিযান চালানো হবে। উল্লেখ্য, এবছর গত ৫ জুন ‘মায়ের নামে একটি করে বৃক্ষ’ চারা রোপণ অভিযানের সূচনা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং।
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশ রক্ষা করতে সকল দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।
