
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: গণেশ বাউল লালনকুঠি আশ্রম সেবাসমিতির আয়োজনে সম্প্রতি কলকাতার লেক টাউন মুক্ত মঞ্চে আয়োজন করা হয়েছিল এক বাউল উৎসবের। সন্ধ্যা সাড়ে পাঁচটায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি অশোক মুখোপাধ্যায়। তিনি বলেন ঘড়ির কাঁটা ধরে অনুষ্ঠান শুরু করতে বহুদিন পর বাঙালি প্রতিষ্ঠানকে দেখা গেল। তিনি আরও বলেন যে, বাউল মানে কোনো সমাজবিধি না মেনে কোনো জাতপাত না মেনে ধর্মের সমস্ত বেড়াজাল ডিঙিয়ে আত্মার অনুসন্ধান করা।

এদিনের মূল শিল্পী ছিলেন গণেশ বাউলের গুরু পূর্ণচন্দ্র দাস বাউল। তিনি বলেন, গণেশ যেভাবে বাউলে নিজেকে মেলে ধরেছে তা এই প্রজন্মের মধ্যে খুব একটা দেখা যায় না। গণেশকে তিনি আশীর্বাদ করে বলেন, বাউল গানে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। যা গণেশ বহুদিন ধরেই করে আসছে।

এদিন যাঁরা বাউল গান পরিবেশন করেন তাঁরা হলেন গুরু পদ্মশ্রী পন্ডিত বাউল সম্রাট পূর্ণ চন্দ্র দাস, দিব্যেন্দু দাস বাউল, তরুণ দাস বাউল, হরি দাস বাউল, গণেশ বাউল প্রমুখ। দক্ষিণ দিনাজপুরের বাউল কল্পনা দাসী, কুচবিহার ভাওয়াইয়া স্পেশাল জোহরা বেগম, বর্ধমানের বাউল আলপনা সুর, হুগলির আলপনা সিনহা যেভাবে মাতিয়ে রেখেছিলেন অনুষ্ঠানকে তা এক কথায় জীবনের কথা বলতে এসে জীবনে মিশে গিয়েছিলেন সবাই।

