আন্তর্জাতিক মাদক এবং মাদক চোরাচালান বিরোধী দিবসে জেলা জুড়ে পদযাত্রা

কিশলয় মুখোপাধ্যায়, হুগলি: ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উড়তা পাঞ্জাব’। মাদক নিয়ে সিনেমাটি, বা ১৯৭৬ সালে মুক্তি পাওয়া চরস সিনেমাটিতে ধর্মেন্দ্র হয়েছিলেন পুলিশ অফিসার। ছবিতে নাম ছিল সূরজ। যাকে নিয়োগ করা হয়ছিল কালীচরণের মাদক ব্যাবসা ও চোরাচালান বন্ধ করা।

আর সারা বিশ্বে ২৬ জুন দিনটি পালন করা হয় আন্তর্জাতিক মাদক এবং মাদক চোরাচালান বিরোধী দিবস হিসেবে। এই উপলক্ষে গোটা দুনিয়ার সঙ্গে আমাদের রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় এই দিনটিকে।

এই দিনটি পালনে পিছিয়ে ছিল না হুগলি জেলাও। এই জেলার গুড়াপ থানার তত্বাবধানে ভাস্তাড়ায় পালন করা হয় এই দিবস। এই উপলক্ষে একটি আন্ত বিদ্যালয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় গুড়াপ রমনীকান্ত ইনিস্টউটসনের একদশ শ্রেনির ছাত্র অনীশ কুন্ডু আর দেবজিত ঘোষ প্রথম স্থান অধিকার করে।

এছাড়াও হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে রাধারাণী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে ২৬ জুন সকালে এক ‘মাদক বিরোধী’ পদযাত্রার আয়োজন করা হয়েছিল। ‘জীবন একটি সুন্দর যাত্রা, মাদককের সাথে এটিকে নষ্ট করবেন না’ এই শিরোনামে এই জেলার পাণ্ডুয়া থানার পরিচালনায় অনুষ্ঠিত হল সচেতনতামূলক প্রচার অভিযান।

সিঙ্গুরে মহামায়া উচ্চ বিদ্যালয় এবং সিঙ্গুর গোলাপ মোহিনী বালিকা বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের নিয়ে সিঙ্গুর থানার তত্বাবধানে মাদক বর্জন দিবস উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করা হয়। হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে এই পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলার এস পি কামনাশীষ ঘোষ সহ অনান্য পুলিশ আধিকারিকগন।

ধনিয়াখালি থানা আর হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে ধনিয়াখালি শরৎ সেন্টিনারি কলেজে মাদক বিরোধী সম্পর্কে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।

জেলার অন্যতম পৌরসভা মিনি ভারত খ্যাত রিষড়া পৌরসভা এলাকায় রিষড়া থানার উদ্যোগে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে আয়োজন করা হয়েছিল এক মাদক বিরোধী পদযাত্রার।

রিল লাইফে ‘সূরয’ আর রিয়েল লাইফে পুলিশ ও প্রশাসন চেষ্টা করছেন সমাজে যাতে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি পায়।

 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading