কলকাতা পুলিশ ক্লাবের মাদক বিরোধী সচেতনেতা পদযাত্রা

সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতা: সারা বিশ্বে ২৬ জুন দিনটিকে পালন করা হয় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হিসেবে। আর এই দিনটির উদ্দেশ্যকে মাথায় রেখে আজ ২৩ জুন, রবিবার কলকাতা পুলিশ ক্লাব আয়োজন করেছিল এক মাদক বিরোধী সচেতনেতা পদযাত্রার। কলকাতা পুলিশের মহতী এই পদযাত্রায় সামিল হয়েছিলেন সমাজের নানা স্তরের মানুষজন সঙ্গে ছিল কলকাতার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা ও এনসিসি’র সদস্যরা। উপস্থিত ছিলেন রূপালী পর্দার জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়, অভিনেত্রী দেবলিনা দত্ত মুখার্জী।

কলকাতা পুলিশ ক্লাবের অন্যতম প্রধান কর্মকর্তা মহাদেব চক্রবর্তী এই পদযাত্রা সম্পর্কে জানান, আজকের দিনের যুব সমাজকে মাদকাসক্তি থেকে বিরিত করতে ও তাদের মাদকের ভয়াবয়তা সম্পর্কে সচেতন করতে কলকাতা পুলিশ ক্লাবের পক্ষ থেকে এই মাদক বিরোধী সচেতনেতা পদযাত্রার আয়োজন।

 

কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার ( সেন্ত্রাল )শান্তনু চট্টোপাধ্যায় এই পদযাত্রা সম্পর্কে বলেন, আগামী ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি অনুষ্ঠান থাকার কারণেই কলকাতা পুলিশ ক্লাবের পক্ষ থেকে এই মাদক বিরোধী সচেতনেতা পদযাত্রার আয়োজন। তিনি জানান, কলকাতা পুলিশ ক্লাবের এই মাদক বিরোধী সচেতনেতা পদযাত্রা এই বছর চতুর্থ বর্ষে। আগামী দিনে তাঁরা এই অনুষ্ঠানকে আরও বড় করে করতে চান।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে রূপালী পর্দার জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায় বলেন, গোটা পৃথিবী জুড়ে এই মাদক বিরোধী সচেতনেতা নিয়ে কাজ চললেও এখনও আমাদের সকলকে এই মাদক ব্যবহারের কুফল জানিয়ে সচেতন করতে হয় এটাই সবথেকে বড় দুর্ভাগ্য। এর সঙ্গে সঙ্গে তিনি বলেন কলকাতা পুলিশ ক্লাবের এই ধরনের অনুষ্ঠান করার উদ্দেশ্য একটাই আগামী দিনে যেন আর কাউকে মাদকের ব্যবহারের কুফল বুঝিয়ে সচেতন করতে না হয়।

অভিনেত্রী দেবলিনা দত্ত মুখার্জী বলেন, কলকাতা পুলিশের এই অনুষ্ঠানে প্রতিবারই আসি। আশা করব আগামীতে এমন দিন আসবে যেদিন আর আমাদের আর এই ধরনের মাদক বিরোধী সচেতনেতা পদযাত্রার আয়োজন করতে হবে না।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading