পঞ্চকবিকে এক মঞ্চে শ্রদ্ধা জ্ঞাপন শিল্পনগরী দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: সম্প্রতি শিল্পনগরী দুর্গাপুরে সম্প্রতি পঞ্চকবিকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলো শ্রী সঙ্গীতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান দুর্গাপুর মার্কনী দক্ষিণপল্লী দুর্গাপুজো প্রাঙ্গণে স্বপন ব্যানার্জ্জী স্মৃতি মঞ্চে। শ্রীসঙ্গীতমের কর্ণধার গৌতম দাসের আন্তরিকতায় পাঁচজন কবিকে একই মঞ্চে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে শতাধিক শিল্পী সহযোগে এই অনুষ্ঠান করে আসছেন বিগত দশ বছর ধরে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম,  নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়, গীতিকার অতুলপ্রসাদ সেন এবং পল্লী কবি লালন ফকিরের সৃষ্টির মধ্য দিয়েই তাঁদেরকে স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় অভিনব এই অনুষ্ঠানে।

বাংলা সংস্কৃতির অন্যতম প্রধান এই পাঁচ কবির গান, কবিতা ও তাঁদের ওপর বিষয়ভিত্তিক আলোচনা সমৃদ্ধ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক নীলৎপল রায়চৌধুরী, কবি অপর্ণা দেওঘরিয়া, বাচিক শিল্পী করবী রায় চৌধুরী, সঙ্গীত শিল্পী বেনীমাধব কুন্ডু,  পরিমল দাস, দেবব্রত ঘোষ, জয়ন্ত চৌধুরী, অমিতেশ বিশ্বাস, ডলি দে,  রাসমণি ব্যানার্জি,  অসিত সেনগুপ্ত প্রমুখরা।

মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে সকল শিল্পী ও অতিথিদের হাতে একটি করে গাছ তুলে সবুজ পৃথিবী সম্মাননা প্রদান করে শ্রী সঙ্গীতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এছাড়াও সকলকে শ্রীসঙ্গীতম সম্মাননাপত্রও তুলে দেওয়া হয়। ছয় ঘণ্টা ব্যাপী চলা এই অনুষ্ঠান প্রসঙ্গে  শ্রী সঙ্গীতম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্ণধার গৌতম দাস বলেন, ‘সঙ্গীতকে ভালোবেসে নেশা ও পেশা এক করেছি। চেষ্টা করি সুষ্ঠ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে শিশু ও শিল্পীদের মধ্যে সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি করতে।‘ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি ও বাচিক শিল্পী অন্তরা সিংহরায়।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading