বিনামূল্যে মৌখিক স্বাস্থ্য স্ক্রিনিং শিবিরের আয়োজন

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে প্রতি বছর ৩১ মে তারিখে বিশ্বজুড়ে পালন করা হয় বিশ্ব তামাকমুক্ত দিবস। এই দিবসের অন্যতম গুরুত্ব হলো সারা বিশ্বে তামাক জাতীয় দ্রব্যের স্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মানুষকে মরণ রোগ থেকে রক্ষা করে এক নতুন জীবন দান করানো। আসলে সারা বিশ্বে প্রতি বছর ধুমপানের কারণে প্রায় ৬০ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছেন। আর এই কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভয়ঙ্কর বিপদ থেকে বিশ্ববাসীকে রক্ষা করার কারণেই একটা দিন অর্থাত্‍ ২৪ ঘণ্টা বিশ্বে মানুষদের ধুমপানে বিরত থাকতে উত্‍সাহ দিতেই এই দিবস পালন।

আর এই দিবসের কথা মাথায় রেখেই পূর্ব ভারতের নেতৃস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ডিসান হাসপাতাল আজ অর্থাত্‍ ১৫ মে তাদের কলকাতার স্বাস্থ্যকেন্দ্রে আয়োজন করেছিল একটি বিনামূল্যে ওরাল স্ক্রিনিং ক্যাম্পের। এই উপলক্ষে কলকাতার ই এম বাইপাস সংলগ্ন ডিসান হাসপাতালে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ডিসান হাসপাতাল গ্রুপের ডিরেক্টর শাওলি দত্ত জানান মূলত তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে বোঝানোর জন্য এবং এর প্রভাবে মানুষের মৌখিক স্বাস্থ্যের যে অবনতি হয় টা অবগত করতে এবং তামাক ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতেই তাঁদের এই বিনামূল্যে ওরাল স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন।

এদিন এই উপলক্ষে উপস্থিত ছিলেন অনকোলজি এবং ওরাল হেলথ বিশেষজ্ঞ ডাঃ আশিস উপাধ্যায়, ডাঃ রামানুজ ঘোষ, ডাঃ সমুজ্জ্বল দাস, ডাঃ শ্রেয়া মল্লিক, ডাঃ অতুল নারারাও রাউত, এবং ডাঃ মনোরঞ্জন চৌহান সহ বিশেষজ্ঞ ডাক্তারগণ।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading