
সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতা: আজ ২৬ এপ্রিল বিশ্ব মেধা দিবসের সন্ধ্যায় দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চে বঙ্গ ক্লাসিক গ্রুপের উদ্যোগে ও কলকাতা পুলিশ ক্লাবের আন্তরিক সহযোগিতায় দুর্গা পুজোকে কেন্দ্র করে বিগত দেড় দশক ধরে চলা ২০২৩ এর বঙ্গ ক্লাসিক শারদ সম্মান প্রদান করা হল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান মহাদেব চক্রবর্তী, বঙ্গ ক্লাসিক গ্রুপের পক্ষে তাপস ঘোষ সহ বিশিষ্ট অতিথিবর্গ।

অনুষ্ঠানে কলকাতা এবং জেলার সেরা পুজো কমিটিগুলির হাতে স্মারক ও সাম্মানিক অর্থ তুলে দেওয়া হয়।

