
অভিজিৎ হাজরা, হাওড়া: আমাদের রাজ্যের এক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নামে রয়েছে বিভিন্ন জাতির দেশি ফুল, ফল, ঔষধি গাছ, যা এককথায় একেবারে অন্যরকম। আর এই নামকরণই শুধু নয়, ওই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শেখানো হয় পরিবেশের সঙ্গে মানবের অপরূপ মেলবন্ধনের বিষয়টিও। এর সঙ্গে সঙ্গে ওই বিদ্যালয়ে শিশুদের সঙ্গে নির্ভয়ে সহাবস্থান করে বিভিন্ন পাখি। তারা গাছের ছায়ায় বাসা বাঁধে, নিজের ও ছোট ছানাদের খবর সংগ্রহ করে বিদ্যালয়ের আম, জাম, পেয়ারা, জামরুল, লেবু, সবেদা গাছ থেকে।

হাওড়ার বাড়মংরাজপুরের এই প্রাথমিক বিদ্যালয় তাদের ছাত্র-ছাত্রীদের নিয়ে আজ পালন করলো বিশ্ব বসুন্ধরা দিবস।” এই ফল নয় তোমার, আমার, এই ফল তোমার আমার পাখি, কাঠবেড়ালি সবার” শীর্ষক বার্তা আজ ওই প্রাথমিক ম্বিদ্যালয়ের গাছ গুলিতে ঝুলিয়ে দেওয়া হল।

এছাড়াও শিশুরা বিদ্যালয়ের গাছে বেঁধে দিল পাখিদের জন্য জলের ভাঁড়। এর সঙ্গে প্রতিজ্ঞা করলো প্রত্যহ সকালে বিদ্যালয়ে এসে গেছে বেঁধে দেওয়া ভাঁড়ে জল দিয়ে যাবে। বসুন্ধরা দিবসের এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেছিল বিদ্যালয়ের বর্তমান-প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।

