
নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলি জেলার খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাষ্টের উপদেষ্টা মন্ডলীর সদস্যা ও খানাকুল ২ পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মন্ডল সম্পুর্ন নিজের দায়িত্বে মালতি চক্রবর্ত্তী ও সূর্য চক্রবর্ত্তী নামক প্রান্তিক দুই স্কুল পড়ুয়াকে নতিবপুর ভুদেব বিদ্যালয়ে ভর্তি করিয়ে নজির সৃষ্টি করলেন। মূলত পরিবারের আর্থিক অনটনের কারণে ওই দুই পড়ুয়ার ইচ্ছা থাকলেও বিদ্যালয়ে ভর্তি হতে পারছিল না।

এই বিষয়ে খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাষ্টের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্ত্তী এবং রাজ্য সভাপতি প্রসাদ চট্টোপাধ্যায় খানাকুল ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতির রুম্পা মন্ডলের কাছে লিখিত আবেদন করেন। তার পরই নতিবপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান কে সঙ্গে নিয়ে ওই পড়ুয়াদের বাড়ি পৌঁছে যায় রুম্পা মন্ডল, তারপর পরিবারের সঙ্গে কথা বলে স্কুলে নিয়ে এসে পড়ুয়াদের ভর্তি করে।

