থ্যালাসিমিয়া মুক্ত সমাজ গঠনে প্রাথমিক বিদ্যালয়ের ভূমিকা

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া:  সম্প্রতি হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমতা ১ নং ব্লকের সিরাজবাটি চক্রের অধীন মোল্লারচক প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিদ্যালয়ে থ্যালাসিমিয়া মুক্ত সমাজ গঠনে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। বাগবাজার রামকৃষ্ণ-মা সারদা চ্যারিটেবল ডিসপেনসারি এবং প্যাথলজি সেন্টারের সহযোগিতায় বিনামূল্যে থ্যালাসিমিয়া ও হিমোগ্লোবিন পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এহেন সচেতনতা মূলক শিবিরে উপস্থিত ছিলেন আমতা ১ নং ব্লকের সিরাজবাটি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর কোলে,শিক্ষারত্ন পুরষ্কার প্রাপ্ত শিক্ষক অরুণ কুমার পাত্র, কুমারচক হাই স্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ মন্ডল, শিক্ষক পবিত্র কুমার লাঙ্গল, মোল্লারচক গ্ৰাম পঞ্চায়েত সদস্যা কবিতা মাখাল,প্রাক্তন শিক্ষক নিরাপদ পন্ডিত, শিক্ষক বিশ্বনাথ মন্ডল, খড়দহ প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকেশ পাত্র।

বিনামূল্যে থ্যালাসিমিয়া ও হিমোগ্লোবিন পরীক্ষা শিবিরে মোল্লারচক প্রাথমিক বিদ্যালয় সহ পার্শ্ববর্তী  কুমারচক প্রাথমিক বিদ্যালয়, জজ্ঞালিচক শিশু শিক্ষা কেন্দ্র,মধ্যকুল স্কুল, শিবেরহানা হাই স্কুল, কুমারচক হাই স্কুল এর ৬০০ জন ছাত্র – ছাত্রী,যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে এমন কয়েকজন সহ এলাকার বেশ কিছু গর্ভবতী মায়েদের বিনামূল্যে থ্যালাসিমিয়া ও হিমোগ্লোবিন পরীক্ষা করা হয়। সেই সঙ্গে শিবিরে পরীক্ষা করা ছাত্র – ছাত্রী ও গর্ভবতী মায়েদের যথাক্রমে শীতকালীন জ্যাকেট ও কম্বল দেওয়া হয়।

error: Content is protected !!
Powered by Joinchat