
সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতা : গত শনিবার ৩ ফেব্রুয়ারী কলকাতা প্রেস ক্লাবে আয়োজব করা হয়েছিল সেলর ইউনিয়ন অফ ইন্ডিয়ার এক সচেতনতা মূলক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্রের জাহাজ মন্ত্রক প্রতিমন্ত্রী, শান্তনু ঠাকুর ভারতের অর্থনীতিতে নাবিকদের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি আরও জোর দেন পুরুষ ও মহিলা সিফেরারদের রক্ষার যাবতীয় ব্যবস্থা কেন্দ্রীয় মন্ত্রক থেকে গ্রহণ করা হয় তার ব্যবস্থা তাঁর আগামী দিনে করতে সচেষ্ট।

তিনি বলেন আগামীদিনে ভারতের বুকে পর্যটন এক বিশেষ ভূমিকা নেবে ভারতের অর্থনীতিতে।আর এই পর্যটন বিকাশে সিফেরারদের ভূমিকাকে কেউ অগ্রাহ্য করতে পারবে না, এর সঙ্গে সঙ্গে ভারতের ৭০ শতাংশ ব্যবসা জলপথের মাধ্যমে হয়ে থাকে তাই সিফেরারদের ভূমিকার কথা কেউই অস্বীকার করতে পারবেন না। এবং সধ্যারণ মানুষের কাছে এই সকল সিফেরারদের কথা তুলে ধরতেই এই সচেতনতা অনুষ্ঠান।

তাঁদের এই অনুষ্ঠান প্রসঙ্গে সেলর ইউনিয়ন অফ ইন্ডিয়ার রাজ্য শাখার সম্পাদক স্বরূপ রায় জানান, কলকাতার সিপিং হাবের পুরোনো গৌরব ফিরিয়ে আনতে তাঁদের সংগঠন বদ্ধ পরিকর। এদিন উপস্থিত ছিলেন সেলর ইউনিয়ন অফ ইন্ডিয়ার সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক প্রদীপ সিংহ, রাজ্যের সাধারণ সম্পাদক স্বরূপ রায়, যুগ্ম সম্পাদক রিপন তরফদার, অর্গানাইজিং সেক্রেটারি সুমন সরকার, ইঞ্জিনিয়ার কাম শিপ সার্ভেয়ার সুজিত কুমার দাস, ডেপুটি শিপিং মাস্টার বিজেন্দ্র কুমার চৌবে, ভারতীয় সেনার কর্নেল সুমিত রণদীভ, ভারতীয় পোর্ট এন্ড ডক মজদুর মহা সংঘের সভাপতি প্রদীপ কুমার বিজলী, সেলর ইউনিয়ন অফ ইন্ডিয়ার পশ্চিম বঙ্গ শাখার সভাপতি ক্যাপ্টেন সত্যেন্দ্র কুমার সহ অন্যান্যরা।

