মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে স্মরণসভা

অভিজিৎ হাজরা,হাওড়া:  জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) ৭৭ তম তিরোধান দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে এক সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে গান্ধীজর প্রতিকৃতিতে মাল্যদান করেন আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক মৌসুমী রায়। পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত আধিকারিকবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক মৌসুমী রায় গান্ধীজীর জীবনীর উপর আলোচনা করেন। গান্ধীজীর প্রিয় সংগীত ” রামধূন ” পরিবেশন করেন অসিত মালিক ও সম্প্রদায়। দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন কাকলি ধাড়া,শিপ্রা বেরা,রাজেশ্বরী বাগ।পার্কাসনে, তবলায় ও বাঁশিতে সহযোগিতা করেন যথাক্রমে মুরারী মোহন বাগ,গুরুপ্রসন্ন সরখেল ও অজয় কুমার মালিক।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading