নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বই মেল প্রাঙ্গণে ভারতীয় জনবার্তা পত্রিকার স্টলে প্রকাশিত হলো বীরভূম নিবাসী শিক্ষক দিগ্বিজয় পটুয়ার উপন্যাস জয়া। তারাপীঠের পটভূমিতে এক অত্যাচারিত নারীর জীবনচরিত এই উপন্যাস বলে জানলেন লেখক দিগ্বিজয় পটুয়া। তিনি আরও বলেন গতবছর এই কলকাতা বইমেলার প্রাঙ্গণে তিনি তাঁর লেখা একটি বই প্রকাশ করেছিলেন। এই বছর তাঁকে জনবার্তার স্টল থেকে তাঁর বই প্রকাশ করার জন্য ভারতীয় জনবার্তার সাধন তালুকদার ও অভিনেতা সঞ্জয় মুখোপাধ্যায়কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনবার্তার পক্ষে সাধন তালুকদার, অভিনেতা সঞ্জয় মুখোপাধ্যায়া ও লেখক স্বয়ং।





