নিজস্ব সংবাদদাতা, হুগলি: সারা দেশের সঙ্গে এই রাজ্যের হুগলি নদীর তীরে নানা জায়গায় শুরু হয়েছে গঙ্গা আরতি। এবার এই আরতির আয়োজক হুগলি জেলার শ্রীরামপুরের নিউ কলকাতা কমপ্লেক্স এর এলকোভ রিয়েলিটি।
আজকের ১৭ ডিসেম্বর সন্ধ্যায় শ্রীরামপুরের নিউ কলকাতা কমপ্লেক্স এর গঙ্গার তীর সেজে উঠেছিল এই আরতিকে কেন্দ্র করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋষিকেশের পরমার্থ নিকেতন আশ্রমের প্রধান স্বামী চিদানন্দ সরস্বতী মুনি ও সাধ্বী ভগবতী সরস্বতী।
সহস্র মানুষের উপস্থিতিতে হুগলির শ্রীরামপুর মাহেশের এই নিউ কলকাতা কমপ্লেক্সের গঙ্গার তীর গুরুগম্ভীর মন্ত্র উচ্চারণে ও প্রদীপের আলোক শিখায় এক অনন্য রূপ লাভ করেহিল।














