নিজস্ব সংবাদদাতা: ২০২৩ ‘উদয় শংকর নৃত্য উৎসবে মধুসূদন মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুর-এর কবিতা ‘আমি’ অবলম্বনে তৈরী ‘আমিত্ব’ উপস্থাপন করল এথনিক ডান্স আকাদেমি। ভাবনা ও নৃত্য পরিচালনায় ছিলেন কোহিনুর সেন বরাটের সুযোগ্য ছাত্র দ্রাবিন চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী কোহিনুর সেন বরাট, পলি গুহ, অনিতা মল্লিক, প্রীতি প্যাটেল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।




