নিজস্ব সংবাদদাতা, হাওড়া: দেব দীপাবলি, দীপাবলীর ঠিক ১৫ দিন পরেই কার্তিক পূর্ণিমা তিথিতে পালন করা হয় এই উত্সব। দেব দীপাবলি পালনের পেছনে রয়েছে নানা পৌরাণিক কাহিনী। পুরাণ অনুসারে এই তিথিতেই দেবাদিদেব মহাদেব ত্রিপুরাসুরকে বধ করে সকল দেবতাদের মুক্তি লাভ করেছিলেন।
আর সকল দেবতারা কাশির গঙ্গার ঘাটে প্রদীপ জ্বালিয়ে দেবাদিদেব মহাদেবকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আর সেই থেকেই সমান রীতি ও পরম্পরা মেনে চলে আসছে দীপাবলীর পর এই দেব দীপাবলীর উত্সব।
দেব দীপাবলীর পুণ্য লগ্নে আলোর উত্সবকে স্মরণীয় করে রাখল হাওড়া জেলার সালকিয়া–বাঁধাঘাট গঙ্গা তীরের শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির কমিটি তাঁদের সুদৃশ্য বঙ্গেশ্বর মহাদেব মন্দির প্রাঙ্গণে। দেব দীপাবলীর এই উত্সবকে সুচারু রূপে সম্পন্ন করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋষিকেশের পরমার্থ নিকেতন আশ্রমের প্রধান স্বামী চিদানন্দ সরস্বতী মুনি।
তিনি মা মাটি মানুষকে সম্মান জানিয়ে এই পবিত্র দিনটির গুরুত্ব বর্ণনা করেন। প্রদীপ প্রজ্জলন, গঙ্গা আরতির মধ্য দিয়ে দেব দীপাবলির চেতনা জনমানসে ছড়িয়ে দিতেই এই উত্সবের আয়োজন বলে শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির কমিটির পক্ষে জানানো হয়।




