মুক্তির অপেক্ষায় শিল্পী ক্রিয়েশনস-এর স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘ মা’

নিজস্ব সংবাদদাতা: মা, একটি শিশুর জন্মের পর প্রথম বলতে শেখা শব্দ। মা মানে মায়া, মমতা, ভালোবাসা। মা মানে সন্তানের মঙ্গল কামনায় নিমগ্ন সেই নারী, যিনি নিজের সকল বিসর্জন দেন সন্তানের শুভ কামনায়। মা সেই মানুষ যিনি নিজের জীবন বাজি রাখেন সন্তানের জীবন পথকে সুগম করে তুলতে। কথাতেই রয়েছে কু সন্তান যদিও বা হয় কুমাতা কভুবা নয়। সমাজের সকল ক্ষেত্রে মায়েদের অবদান চিরস্মরণীয়।

এহেন মাকে নিয়েই সমাজ সচেতনতা মূলক ‘মা ‘শীর্ষক আস্ত একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র বানিয়ে ফেলেছেন শিল্পী ক্রিয়েশনস। সকল গর্ভধারিনীই ‘মা’, এই বার্তা দিতেই নৃপেন বিশ্বাস প্রযোজিত, প্রদীপ বিশ্বাস পরিচালিত শিল্পী ক্রিয়েশনস-এর স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘ মা’, যেটি মুক্তি পেতে চলেছে আগামী ৭ জুলাই কলকাতা রোটারী সদনে।

এই ছবির পোস্টার প্রকাশ পেল সম্প্রতি কলকাতা আইসিসিআর সভাগৃহে। অভিনেত্রী ও লেখিকা শিল্পী চক্রবর্ত্তী’র কাহিনী, ভাবনার ফসল এই চলচ্চিত্র। ছবির গান লিখেছেন তিনিই।

ছবিটিতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া, রাজীব বোস, লোকনাথ খ্যাত শিশুশিল্পী অরন্য রয়চৌধূরি, রাজিকা মজুমদার, সুতপা দত্ত, মৈনাক বোস, শিশুশিল্পী রৌনক ও ঋদ্ধিমা গুহ,  সহস্রাংশু পাত্র এবং শিল্পী চক্রবর্ত্তী স্বয়ং। সঙ্গীত পরিবেশনায় অসাধারণ স্বাক্ষর রেখে গিয়েছেন স্বাক্ষর বসু ও তথাগত সেনগুপ্ত।

 

অভিনেত্রী শিল্পী চক্রবর্তী বলেন, শিল্পী ক্রিয়েশনস এর উদ্দেশ্যই হলো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ভালো ভালো কাজ করা। প্রযোজক নৃপেন বিশ্বাস জানান, ব্যাবসা নয়,  সৃষ্টিমূলক ও গঠনমূলক কাজ করতেই তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat