দুর্গাপুরে শতদলের পথ চলা শুরু

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ১৮ রুম হোস্টেলে  শতদল পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ হলো। সমাজের বিভিন্ন স্তরের বহু গুণী মানুষদের উপস্থিতিতে অনুষ্ঠানিক পথ চলতে শুরুই করল শতদল। ওইদিনের অনুষ্ঠানে সভাপতির পদ অলংকৃত করেন সাহিত্যিক কালীপ্রসাদ দও। এছাড়াও উপস্হিত ছিলেন ডঃ বাসুদেব হাজরা, ডঃ সন্তোষ বিশ্বাস, মোহিত গাঙ্গুলী, শ্যামসুন্দর গোস্বামী, ডাক্তার নির্মলেন্দু দে, ইন্দ্রনাথ মুখার্জি, অন্তরা সিংহরায়, কার্তিক কালিন্দী, তরুণ সাহা, শিবদাস রুদ্র, শিশু শিল্পী প্রাঞ্জল গোস্বামী সহ প্রায় ষাট জন।

শিল্পী চন্দ্রা পাঁজার সুন্দর পরিচালনায় প্রাণবন্ত এই অনুষ্ঠানটিতে ডঃ বাসুদেব হাজরা সাহিত্য,  শিক্ষা সহ সমাজের নানান দিক তুলে ধরেন। ডঃ সন্তোষ বিশ্বাস আলোকপাত করেন সাহিত্যের খুঁটিনাটি দিকগুলি। দুর্গাপুরের এক উজ্জ্বল ব্যক্তিত্ব মোহিত গাঙ্গুলী তাঁর ছোট্ট বক্তব্যের মধ্য দিয়ে মূল্যবান কিছু দিক তুলে ধরেন। কবিতা পাঠ, সংস্কৃত শ্লোকের মধ্যে সাহিত্যের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন শ্যামসুন্দর গোস্বামী। চিকিৎসাবিদ্যা বিজ্ঞান বক্তব্য , তবলা বাজানো,গান এবং বেদের স্তোত্রকে নিপুণতার সঙ্গে পরিবেশন করেন ও শরীরকে ভালো রাখার কিছু নিয়ম দর্শকমন্ডলীকে শেখাতে চেষ্টা করেন ডক্টর নির্মলেন্দু দে।

এদিন “আন্তরিক সাহিত্য পত্রিকা”র পক্ষ থেকে কবি-সম্পাদিকা অন্তরা সিংহরায় সম্মাননা প্রদান করেন শতদল পত্রিকার সম্পাদিকা শিপ্রা ব্যানার্জ্জীকে। সম্পাদিকা শিপ্রা ব্যানার্জ্জী বলেন , “ ত্রৈমাসিক পত্রিকা শতদলের প্রথম সংখ্যা প্রকাশিত করলাম ।আশা করি আমরা বহু কবি ও সাহিত্যিকদের সুযোগ দিতে পারবো ও সবাইকে নিয়ে সাহিত্য চর্চার পথে এগিয়ে যাবো।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat