আমতায় বন্ধ্যাত্ব নিরাময়ের পরামর্শ শিবির

অভিজিৎ হাজরা, হাওড়া: বন্ধ্যাত্ব এক অসুখ। শুধু মহিলারাই নয় , পুরুষরাও ভোগে বন্ধ্যাত্বে।এই অসুখ থাকলে বিবাহিত দম্পতির সন্তান আসে না। তাই বন্ধ্যাত্ব রুগীরা হীনমন্যতায় ভোগেন। আধুনিক চিকিৎসায় বন্ধ্যাত্ব নিরাময় সম্ভব। সঠিক চিকিৎসা ও বিকল্প পদ্ধতিতে সন্তান আসে। বন্ধ্যাত্ব দম্পতির মুখে ফোটে হাসি।

এদের কথা ভেবেই হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধান সভার অন্তর্গত আমতার  একটি বেসরকারী নার্সিং হোমে গড়ে ওঠে বন্ধ্যাত্ব নিরাময় ক্লিনিক ।  সম্প্রতি নোভা আই ভি এফ ফার্টিলিটির উদ্যোগে আমতার স্নেহা উৎসব ভবনে হয়ে গেল এক গুরুত্বপূর্ণ  বন্ধ্যাত্ব নিরাময় পরামর্শ শিবির।

শিবিরে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত ভাষণ দেন পার্থ দাস।পরামর্শ শিবিরে বন্ধ্যাত্বের চিকিৎসা,  আধুনিক বিকল্প পদ্ধতি ও তার খরচখরচা নিয়ে সুচারু ভাবে আলোচনা করেন-বন্ধ্যাত্ব বিশেষজ্ঞা ডাঃ সুগতা মিশ্র।

পুরান থেকে আজকের সমাজ ব্যবস্থার বন্ধ্যাত্বের পরম্পরা বিষয়ে আলোকপাত করেন প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ সুমন সরকার। ডাঃ সরকার বলেন,   ” সঠিক চিকিৎসা, ধৈর্য্য আর তপস্যা বন্ধ্যাত্বদের সন্তান আসতে সহায়তা করে”।

বিশিষ্ট সোনোলজিস্ট ও ফিজিশিয়ান ডাঃ প্রবিদ গোলুই ও ডাঃ অনন্যা ঘোষ গোলুই স্বাভাবিক সন্তান ও বিকল্প সন্তান চিকিৎসার নানা দিক তুলে ধরেন।

বন্ধ্যাত্ব ও সমাজবিজ্ঞানের টুকরো কথা বলেন সামাজিক মানুষ তাপস মান্না। উপস্থিত সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান নার্সিং হোমের ম্যানেজার সুব্রত হাজরা। শ্রী হাজরা জানান এখন থেকে প্রতি ইংরেজি মাসের তৃতীয় মঙ্গলবার তাঁদের ক্লিনিকে  চিকিৎসা হবে বন্ধ্যাত্ব রোগীদের। উদ্বোধন ও সমাপ্তি সংগীত পরিবেশন করেন স্বামী শুদ্ধগুণাত্মানন্দ জী মহারাজ।

এই পরামর্শ শিবিরে অংশ গ্ৰহণ করেন শতাধিক গ্ৰামীণ চিকিৎসক,  নানা স্বাস্থ্য কর্মী, ক্লিনিক ও ওষুধ ব্যবসায়ীবৃন্দ।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat