সূচনা’র কবি সম্মেলন

সাংস্কৃতিক সংবাদদাতা: সম্প্রতি শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়ে গেল নীপা চক্রবর্তী প্রতিষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা ‘সূচনা’র আয়োজনে  কবি সম্মেলন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ৮০ জনের বেশি কবি উপস্থিত ছিলেন কবিতা পাঠে। নীপা চক্রবর্তী একজন কবি ,বাচিক ও অঙ্কন শিল্পীও বটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূচনার সভাপতি মহাশ্বেতা বন্দোপাধ্যায় সহ কবি কমল দে সিকদার, সংগঠক সাকিল আহমেদ, কবি ও বাচিকশিল্পী নীলাচল চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরী বিশিষ্ট কবি জয়দীপ চট্টোপাধ্যায়, ডঃ রজত মোহন রায়, কবি সুব্রত ভট্টাচার্য, তাপস সাহা,  পুনে থেকে ধ্রবব্রত দত্ত, পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের কর্ণধার ও সংগঠক চন্দ্রনাথ বসু ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী সংঙ্গীত পরিবেশন করেন দুর্গাপুর থেকে আগত কবি, সংগীত শিল্পী ও সম্পাদক অন্তরা সিংহরায় এবং মুকুল চক্রবর্তী।

কবিতা পাঠের আসরে ‘ সূচনা’র সদস্যবৃন্দ স্মারক, মানপত্র উওরীয়,  ফুল, ব্যাচ, চন্দনের ফোঁটা দিয়ে অতিথিদের বরণ করা নেন।  ২০১২ সাল থেকে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংস্হারূপে পথ চলতে শুরু ক,ওরে সূচনা। সূচনার কর্ণধার শ্রীমতি নীপা চক্রবর্তীর স্বপ্ন, এই গ্রুপটি সকলের প্রেরণার কারণ হয়ে সমাজের মঙ্গলময় ধ্বনি তুলে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে দেশ বিদেশের উল্লেখযোগ্য স্থান গ্রহণ করুক। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করে চেতনার সদস্য বৃন্দ।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading