নাটকের মধ্য দিয়ে বাস্তব জীবনের সঙ্গে নাটকের এক অদ্ভুত সমন্বয় তৈরী করলো বসিরহাট সাত্ত্বিক

সাংস্কৃতিক সংবাদদাতা: একটি নাটকের নব উন্মেষ ঘটল সাত্ত্বিকের ভাবনায়। বসিরহাট রবীন্দ্রভবনে মঞ্চস্থ হওয়া ১৬টি নাট্য দলের মধ্যে সাত্ত্বিকের পরিবেশিত নাটক দর্শকদের মন কেড়ে নিল। লেখক মোহিত চট্টোপাধ্যায়ের ভাবনা প্রসূত নাটক ‘রিং’ মঞ্চস্থ করল সাত্ত্বিকের কুশিলবরা। নির্দেশক চন্দন মুখার্জির পরিচালনায় এই নাটক মঞ্চস্থ হয়।

এই নাটকের উপদেষ্টা হিসেবে ছিলেন প্রখ্যাত নাট্য পরিচালক আশীষ চট্টোপাধ্যায়, যার পরামর্শে এই নাটক এক অন্য মাত্রা পেল। এই নাটকের মধ্য দিয়ে সাত্ত্বিক বাস্তব জীবনে সঙ্গে নাটকের এক অদ্ভুত সমন্বয় তৈরি করলো। এই নাটক দেখতে রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছিল বহু দর্শক।

নাটক ভাঙ্গার পর প্রত্যেকের মুখে ছিল হাসির আভা। ইন্টারনেট ও সামাজিক মাধ্যমের যুগে যখন মানুষের অবসর সময় কাটানোর একমাত্র মাধ্যম হয়ে উঠেছে মোবাইল সহ আরো উন্নত গ্যাজেটস। তখন মানুষকে নাট্যমুখী করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নাট্য দলগুলো। নাটকের মাধ্যমে মানুষের মননের যে সাংস্কৃতিক বিকাশ হয় তা প্রমাণ করতেই বারংবার মঞ্চস্থ হয় এই নাটকগুলি। তবে ভালো ও সুশীল নাটক দেখার জন্য এখনো সংস্কৃতিমনস্ক মানুষ যে প্রেক্ষাগৃহে ছুটে যায় তার প্রমাণ মিলল এই নাট্য উৎসবের মাধ্যমে।

One thought on “নাটকের মধ্য দিয়ে বাস্তব জীবনের সঙ্গে নাটকের এক অদ্ভুত সমন্বয় তৈরী করলো বসিরহাট সাত্ত্বিক”

Comments are closed.

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat