নিজস্ব সংবাদদাতা: ১১২তম আন্তর্জাতিক নারী দিবসকে স্মরণ করে নারী স্বাধীনতা ও নারীদের সমান অধিকারের বিষয়টিকে স্মরণে রেখে কলকাতা পুলিশ ক্লাবের পক্ষ থেকে গত ১২ মার্চ, রবিবার আয়োজন করা হয়েছিল কলকাতার রাজপথে মহিলাদের ৫ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন দৌড় প্রতিযোগিতার।
এই ম্যারাথনে অংশ নিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছিলেন মহিলারা। প্রায় ১৩০০ মহিলা এই ম্যারাথনে অংশ নেন।
১২ মার্চ সকালে কলকাতা পুলিশ ক্লাবের আয়োজনে এই ম্যারাথনে প্রতিযোগীদের উত্সাহ দিতে হাজির ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার অতনু ভট্টাচার্য্য, প্রাক্তন ভারতীয় মহিলা ফুটবলার কুন্তল ঘোষ দস্তিদার, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলী, অভিনেত্রী দেবলিনা দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই ম্যারাথন প্রসঙ্গে কলকাতা পুলিশ ক্লাবের পক্ষে এসিপি(ডিডি) মহাদেব চক্রবর্তী জানান, মূলতঃ নারী স্বাধীনতার লক্ষেই প্রথম বার কলকাতা পুলিশ ক্লাব আয়োজন করেছিল এমন এক ঐতিহাসিক মহিলাদের ম্যারাথনের।
তিনি আরও বলেন তাঁদের এই ম্যারাথনে প্রথযম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাকারিণীদের হাতে কলকাতা পুলিশ ক্লাবের পক্ষ থেকে যথাক্রমে ২৫,০০০ টাকা, ১৫,০০০ টাকা ও ১০,০০০ টাকা পুরস্কার মূল্য তুলে দেওয়া হয়, এছাড়াও প্রথম দশ জন কৃতী প্রতিযোগিনীদের শংসাপত্র, মেডেল ও স্মারক তুলে দেওয়া হয়।






